রাশিয়া, ভারত ও চিনের দৌলতে দূষণ বাড়ছে, ট্রাম্প - The News Lion

রাশিয়া, ভারত ও চিনের দৌলতে দূষণ বাড়ছে, ট্রাম্প

 



ট্রাম্পের মুখে ভারতের সমালোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি রাশিয়া, ভারত ও চিনের মাধ্যমেই বাতাসে দূষণের পরিমাণ বেড়ে চলেছে। তবে সেই তালিকায় একেবারে নিচের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। নর্থ ক্যারোলিনার এক নির্বাচনী জনসভায় তিনি জানান, এই সমস্ত দেশে বায়ু দূষিত।

 শুধু তাই নয় ভারত চিন ও রাশিয়ার মতো দেশগুলি দূষণ নিয়ন্ত্রণে জন্য নিজেদের ভূমিকাও ঠিক ভাবে পালন করে না বলেই ট্রাম্পের দাবি। ট্রাম্প বলেন তাঁর প্রশাসন জ্বালানি বাঁচানো থেকে শুরু করে পরিবেশ দূষণ রোধে একাধিক কার্যকরী পদক্ষেপ নিয়েছে।কিন্তু রাশিয়া, ভারত ও চিনের দৌলতে দূষণ বাড়ছে। আমেরিকার পরিবেশ অন্যান্য দেশের তুলনায় ভাল। 

    ট্রাম্প বলেন ভারত, রাশিয়া বা চিনের মত দেশগুলি জানেই না যে পরিবেশ সংরক্ষণ কীভাবে করতে হয়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে এই দেশগুলির প্রাথমিক ধারণা নেই।শুধু তাই নয়, তিনি কোনও শহরের নাম না করেই বলেন,  এমনও কিছু কিছু শহর আছে যেগুলোতে গেলে নিশ্বাস পর্যন্ত নিতে কষ্ট হয়।’ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.